সেচের অভাবে শুকিয়ে যাচ্ছে খেত, কৃষি কার্ড নিয়ে পাম্পে পাম্পে ঘুরছেন কৃষক

জামালপুরের সরিষাবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও যাত্রীরা। ডিজেল না পাওয়ায় সেচ ও চাষাবাদ ব্যাহত হচ্ছে, জমি শুকিয়ে ফেটে যাচ্ছে এবং ধানের চারা নষ্ট হচ্ছে। ফজর থেকে পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেক কৃষক পর্যাপ্ত তেল পাচ্ছেন না, কেউ কেউ খালি হাতেই ফিরছেন।
কৃষকদের অভিযোগ, কৃষি কার্ড নিয়েও এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও প্রয়োজনীয় ডিজেল মিলছে না। ফলে শাকসবজি, পেঁয়াজ, রসুন, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসলের আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিজেলচালিত সেচযন্ত্র ও কৃষিযন্ত্র বন্ধ থাকায় মাঠের কাজ থমকে গেছে।
এদিকে তেলসংকটের প্রভাব পড়েছে পরিবহন খাতেও। অনেক বাস নির্ধারিত সময়ে ছাড়তে পারছে না, এমনকি যাত্রাও বাতিল করতে হচ্ছে। এতে দূরপাল্লার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ফিলিং স্টেশন মালিকরা বলছেন, সরবরাহ কম থাকায় চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। অল্প তেল পেয়ে দীর্ঘ লাইনের কারণে অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, কৃষি খাতে ডিজেলের চাহিদা আরও বাড়বে এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। কৃষকদের ফুয়েল কার্ডের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে, ইতোমধ্যে অনেকেই আবেদন করেছেন।
Get smarter responses, uplo