মোস্তাফিজকে ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট The Hundred–এ দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আজ লন্ডনে অনুষ্ঠিত ২০২৬ আসরের নিলামে তাঁকে ১ লাখ পাউন্ডে দলে নিয়েছে Birmingham Phoenix, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

১০০ বলের এই সংক্ষিপ্ত ফরম্যাটের প্রতিযোগিতায় এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ। The Hundred–এর পঞ্চম আসরে অংশ নেওয়ার মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা পেতে যাচ্ছেন তিনি।

নিলামের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজের সঙ্গে বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন ও ছিলেন। তবে স্পিনারদের ‘টাইয়ার ওয়ান’ তালিকায় থাকা রিশাদ কোনো দল পাননি।

৩০ বছর বয়সী মোস্তাফিজকে তাঁর ভিত্তিমূল্যেই দলে ভেড়ায় Birmingham Phoenix। সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত নিলামে অংশ নেয় মোট আটটি ফ্র্যাঞ্চাইজি।

বার্মিংহাম দলে মোস্তাফিজ খেলবেন Jacob Bethell, Chris Wood, Usman Tariq ও Donovan Ferreira–দের সঙ্গে।

আগামী ২১ জুলাই শুরু হবে The Hundred–এর পঞ্চম আসর। এতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নেবেন।

Back to top button