কোচসহ পাকিস্তানের ৫ সদস্য এখন ঢাকায়

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামী সপ্তাহে। এই সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে আজ।

তবে তারও আগে শনিবার দলের কোচিং স্টাফের পাঁচ সদস্য ঢাকায় এসেছেন। তাদের মধ্যে রয়েছেন প্রধান কোচ মাইক হেসনও।

হেসনের সঙ্গে কোচিং স্টাফে রয়েছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটসহ আরও তিন সদস্য। স্বাগতিক বাংলাদেশ দলও সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চলছে। কাল দিবা-রাত্রির একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ক্রিকেটাররা।

বাংলাদেশ ও পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম ওডিআই ১১ মার্চ। পরের দুটি ম্যাচ ১৩ ও ১৫ মার্চ।

মিরপুর স্টেডিয়ামে সিরিজের সব ম্যাচ দিবা-রাত্রির।

Back to top button